দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নেতানিয়াহুর বক্তব্যকে ‘ভিত্তিহীন মিথ্যা’ হিসেবে আখ্যা দিয়ে মামদানি বলেছেন, এসব মিথ্যা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ডকে আড়াল করার উদ্দেশ্যে বলা হয়েছে।
নেতানিয়াহু তার ভাষণে মামদানিকে ইহুদিবিদ্বেষী বলে আক্রমণ করেন এবং ইসরায়েল ও দেশটির সামরিক বাহিনী নিয়ে মিথ্যা ছড়ানোর অভিযোগ তোলেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান মামদানি।
মামদানি বলেন, ‘যেভাবে তিনি বারবার করে আসছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভাষণেও ফিলিস্তিনিদের ওপর তার গণহত্যাকে আড়াল করার উদ্দেশ্যে ভিত্তিহীন মিথ্যার পুনরাবৃত্তি করেছেন।’
তিনি আরও বলেন, ‘কোনো মিথ্যাই এই সত্য পরিবর্তন করতে পারবে না যে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আওতায় রয়েছেন, যেখানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।’
২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি হামাসের তৎকালীন সামরিক কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তবে ইসরায়েল হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার স্বীকার করে না। একই সঙ্গে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও অস্বীকার করে দেশটি।
সূত্র: রয়টার্স
/অ